করোনাভাইরাস প্রতিরোধে আতংক নয় বরং জনসচেতনতা সৃষ্টিতে সর্বাধিক গুরুত্ব প্রদান এবং স্বাস্থ্য সুরক্ষায় জামায়াত নেতা-কর্মীদেরকে নগরবাসীর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।
আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মন্জুরুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহঃ সেক্রেটারী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, জামায়াত নেতা প্রকৌশলী জসিম উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।